আমানতদারি ও পারস্পরিক সম্মতি
আপনার প্রতিটি টাকা আমাদের কাছে আমানত। কারও একটি পয়সাও অন্যায়ভাবে আমাদের কাছে থেকে যাক, এটা আমরা চাই না। তাই যে মেসেজ ব্যর্থ বলে নিশ্চিত হয়, তার পুরো চার্জ কোনো আবেদন ছাড়াই আপনার ব্যালান্সে ফিরে আসে।
আর যে মেসেজের ডেলিভারি রিপোর্ট আসে না, সেখানে বাস্তবতা এই: মেসেজটি আমরা অপারেটরের কাছে পৌঁছে দিয়েছি এবং তার খরচ নিজেরা পরিশোধ করেছি। রিপোর্ট আসেনি মানেই মেসেজ ব্যর্থ হয়েছে, এর কোনো প্রমাণ নেই। তাই এই খরচ ফেরত না দেওয়াকে আমরা ন্যায্য মনে করি।
ইসলামের শিক্ষা হলো, লেনদেন হবে পারস্পরিক সম্মতিতে, আর একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করা যাবে না (সূরা আন-নিসা, ৪:২৯)। সেজন্য নিয়মটি আমরা আগেভাগেই স্পষ্ট করে জানিয়ে রাখলাম। এই শর্ত জেনে-বুঝে মেনে নিয়ে সেবা ব্যবহার করলে ধরে নেওয়া হবে, রিপোর্ট না আসা এসব মেসেজের চার্জ না ফেরত পাওয়ার বিষয়ে আপনার সম্মতি আছে। এর ফলে এই চার্জ আমাদের কাছে আপনার পাওনা বা ঋণ হিসেবে থাকবে না, এই বিশ্বাস ও নিয়তেই আমরা এ নিয়ম রেখেছি। সবকিছুর হিসাব আল্লাহই ভালো জানেন।
তবুও কারও মনে হলে তার প্রতি অন্যায় হয়েছে, অনুগ্রহ করে আমাদের সহায়তা দলকে জানান। আমরা বিষয়টি যাচাই করে দেখব এবং ন্যায্য হলে ফেরত দেব, ইনশাআল্লাহ।
এই নিয়মে সম্মত না হলে অনুগ্রহ করে সেবাটি ব্যবহার করবেন না।